নিজস্ব প্রতিবেদক: আকস্মিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।
২ মে শনিবার সকালে তিনি হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় উপস্থিত হন। এ সময় তিনি উপস্থিত দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার পর মন্ত্রী থানায় প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি থানার হাজত খানা, ভেতরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরে তিনি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বেশকিছু সময় অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। তিনি আমাদের বেশকিছু করণীয় বলে দিয়েছেন।
এ সময় রমনা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available