• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:১০:৩৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:১৭

সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩০ এপ্রিল বৃহস্পতিবার ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন।

Ad
Ad

সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এসময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।

Ad

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল। এসময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

এরপর তিনি উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পীকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫





Follow Us