• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:১৮:৪১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:০৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউনেস্কো এর একটি প্রতিনিধিদল।

২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন সংস্থাটির হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

Ad

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ইউনেস্কোর প্রতিনিধি জানান, পুলিশ ও সাংবাদিকদের জন্য তাদের চলমান প্রশিক্ষণ প্রকল্প রয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চান তারা। এ বিষয়ে সম্মতি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

এছাড়া ইউনেস্কো জানায়, জাতীয় নির্বাচনের আগে তারা প্রায় ৭০০ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণেরও প্রস্তাব দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us