• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৪:৩০ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

সচিবালয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৯:২৮

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে। বর্তমানে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছেন। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার করতে চায়।

২১ এপ্রিল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

Ad
Ad

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ অভিবাসন প্রতিরোধে অত্যন্ত কঠোর। তিনি বলেন, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এটি চালু হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

Ad

রাষ্ট্রদূত আরও জানান, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে দুই দেশের মধ্যে গঠিত ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। এই কমিটির পরবর্তী সভা ইতালিতে আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে দক্ষ কর্মী পাঠানো এবং দ্বিপাক্ষিক শ্রমবাজার নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন পত্র সালাহউদ্দিন আহমদের হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইতালি দূতাবাসের কনসুলার চ্যান্সেরি লরা শেলা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮




Follow Us