• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০১:৫৬ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৪

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

এর আগে গত ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করা হয়, আর বাকি দুই শিশু উপসর্গ নিয়ে মারা যায়।

Ad

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৭২ শিশুর।

এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে। বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২০:৪৯




এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা
১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৪:০৫

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪
নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪
১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৫৯



Follow Us