নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এবার মানসম্মত এসএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করতে হবে। এর মাধ্যমে শুধু নকল নয়, শিক্ষা কার্যক্রমও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’
১২ এপ্রিল রোববার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার মানসম্মত এসএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করতে হবে। এর মাধ্যমে শুধু নকল নয়, শিক্ষা কার্যক্রমও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন নজরদারির জন্য বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে।’
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের সন্তানদের নিজ প্রতিষ্ঠানে পড়ান না। তাদের সন্তানদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন নিশ্চিত করতে হবে।
পরীক্ষার হল পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যেতে পারবেন না এবং পরীক্ষার্থীদের কোনোভাবে বিরক্ত করা যাবে না। এ বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
অন্যদিকে, ১৯৮০ সালের নকল প্রতিরোধ আইন আধুনিকায়নের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে নকলের প্রবণতা বেড়েছে এবং খাতা যথাযথ মূল্যায়ন না করার মাধ্যমে কিছু শিক্ষকও এতে সহায়তা করছেন।
এ সময় তিনি সতর্ক করে বলেন, পরীক্ষাকেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকেই দায়ী করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available