• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:১৭:২০ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩০

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। সামরিক ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিরোধের কারণে আজ ১১ জুন বৃহস্পতিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর জানিয়েছে রয়টার্স।

হিলি তার পদত্যাগ বার্তায় বলেন, ‘দেশের প্রতিরক্ষা খাতে যথেষ্ট অর্থ বরাদ্দ না হওয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে আমি বাধার মুখে পড়েছি। অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ দিতে অনিচ্ছুক ছিল, আর আমি নিজেও দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাজেট আদায় করতে পারিনি।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, তাই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য পর্যাপ্ত অর্থ প্রয়োজন ছিল, কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রয়টার্স জানায়, সামরিক ব্যয় সম্প্রসারণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় কয়েক মাস ধরে আলোচনা করছে। তবে গত বছর থেকে দেশটির প্রতিরক্ষা বিনিয়োগ বিলম্বিত হচ্ছে।

স্টারমারকে লেখা চিঠিতে হিলি বলেন, ‘ক্রমবর্ধমান হুমকির এই সময়ে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়েরও কোনো সদিচ্ছা দেখা যায়নি।’

তিনি আরও জানান, সোমবার বিকেলে দেখানো চূড়ান্ত প্রতিরক্ষা বরাদ্দের তুলনায় প্রয়োজনের চেয়ে অনেক কম অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

হিলি সতর্ক করে লিখেছেন, ‘যথাযথ প্রতিরক্ষা বিনিয়োগ ছাড়া এই মুহূর্তে আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। কারণ এটি আমাদের বাহিনীর প্রস্তুতি কমিয়ে দেবে, অভিযানে নিয়োজিত কর্মীদের ঝুঁকি বাড়াবে এবং দেশকে আরও অনিরাপদ করে তুলতে পারে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us