• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৩৬:৫১ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে জরুরি সেবা ব্যতীত সব মার্কেট-শপিংমল বন্ধ সন্ধ্যা ৬টায়

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৫:৫৪

আজ থেকে জরুরি সেবা ব্যতীত সব মার্কেট-শপিংমল বন্ধ সন্ধ্যা ৬টায়

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্য বিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অফিস সময় কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩ এপ্রিল শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি ও জরুরি সেবার দোকান এ সিদ্ধান্তের বাইরে থাকবে। জ্বালানি সাশ্রয়ে সরকারি ব্যয় কমানো, বিদেশ সফর ও প্রশিক্ষণে কড়াকড়িসহ একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে।

আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

পরিস্থিতি বিবেচনায় এসব সিদ্ধান্তের মেয়াদ নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘সব দোষ মাহফুজ আলমের’
‘সব দোষ মাহফুজ আলমের’
১১ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২২









তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজ
তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজ
১১ জুন ২০২৬ সকাল ০৮:১০:৩৮

Follow Us