• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৪০:০৭ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজ বন্ধে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১১ জুন ২০২৬ সকাল ০৮:৫৮:৩৩

হরমুজ বন্ধে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত কদিন ধরেই ইরান যুদ্ধ নিয়ে ফের উত্তেজনা ছড়াচ্ছিল। এর মধ্যে মার্কিন বিমান হামলার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ইরানের ঘোষণার পর তেলের দাম ব্যারেল প্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২.৪৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছেছে, অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২.৮৯ শতাংশ বেড়ে ৯২.৬৩ ডলারে দাঁড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









‘সব দোষ মাহফুজ আলমের’
‘সব দোষ মাহফুজ আলমের’
১১ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২২


Follow Us