• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৭:৩৩ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

দ্বিগুণের বেশি দামে

যুদ্ধ পরিস্থিতিতে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকার

২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০১

যুদ্ধ পরিস্থিতিতে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দ্বিগুণের বেশি দামে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই দুই কার্গো এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে এক হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা।

২৫ মার্চ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Ad
Ad

এর আগে গত ১১ মার্চ অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাড়তি দামে আরও তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উত্তর কোরিয়া থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত হয়। এই তিন কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয় দুই হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।

Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কমিটি এই প্রস্তাব অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এই দুই কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি কার্গো এলএজির দাম ধরা হয়েছে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। সে হিসাবে দুই কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা।

এর আগে গত ১১ মার্চ যুক্তরাজ্যের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা দিয়ে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে প্রতি কার্গো এলএনজি ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা দরে দুই কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়।

অর্থাৎ, আগের তুলনায় এখন কিছুটা কম দামে এলএনজি কিনতে পারছে সরকার। তবে গত ডিসেম্বরের তুলনায় এখনো এলএনজি কিনতে সরকারকে দ্বিগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

গত বছরের ৯ ডিসেম্বরে যুক্তরাজ্যের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ৪৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩







সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০২



Follow Us