• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৪০:১৭ (03-May-2026)
  • - ৩৩° সে:

সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু, বিরোধী দলের ওয়াক আউট

১২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৪:১৩

সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু, বিরোধী দলের ওয়াক আউট

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।

তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।

Ad
Ad

এর আগে, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সাথে সাথে বিরোধীদলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্লাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।

Ad

এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজকের মুদ্রা বিনিময় হার (৩ মে)
আজকের মুদ্রা বিনিময় হার (৩ মে)
৩ মে ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯





Follow Us