• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩১:২৯ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ মার্চ ২০২৬ দুপুর ০১:১০:৩৪

কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। ১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

Ad
Ad

এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের এবং ২০২৬ সালের প্রথম অধিবেশন।

Ad

গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

চব্বিশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই অধিবেশনে সভাপতিত্ব করেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে এটি তারেক রহমানের প্রথম প্রবেশ সংসদ সদস্য হিসেবে।

অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। এরপর বেলা ১১টা ৫ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পরে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনও আপস করেননি।’

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
১২ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:২৩






মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান
মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান
১২ মার্চ ২০২৬ দুপুর ০১:১৭:৩৮



Follow Us