নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
১০ মার্চ মঙ্গলবার সচিবালয়ে তেলের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন এবং পেট্রোলের কোনো সংকট নেই। পেট্রোল পুরোপুরি বাংলাদেশে উৎপাদন ও পরিশোধিত হয়, আর অকটেনের সিংহভাগ দেশ থেকে আসে। কিছু অকটেন আমদানি করতে হয়, কিন্তু ডিজেল ও ফার্নেস অয়েল আমদানির ওপর মূলত নির্ভরশীল।

তিনি বলেন, পেট্রোল পাম্পে লম্বা লাইনের কারণ হলো মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠা অনুভব করছেন, কিন্তু বাস্তবে কোনো সংকট নেই।
তিনি আরও জানান, যে দুটি জাহাজে জ্বালানি আসার কথা ছিল, তার একটি গতরাতে পৌঁছেছে এবং আরেকটি থেকে আজ দুপুরে জ্বালানি খালাস করা হবে। ১২ মার্চ আরও একটি জাহাজ আসছে। দেশের জ্বালানি এবং বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক এবং রোজা ও ঈদ আনন্দ নির্বিঘ্ন রাখতে সরকার সচেষ্ট।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভারতের সঙ্গে একটি পাইপলাইন আছে, যা থেকে প্রতিমাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসে। বাকি অংশ ধারাবাহিকভাবে আসছে এবং প্রয়োজনে ভারতকে জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, অসাধু চক্র নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। ভবিষ্যতে দরকার হলে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাইড শেয়ারিং চালকদের সুবিধার্থে প্রতিদিন মোটরসাইকেলে ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available