• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ ভোর ০৫:১২:২৯ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫০:০৭

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন এলাকা।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

Ad
Ad

তবে প্রাথমিকভাবে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Ad

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের খুব কাছাকাছি।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় কম্পনটি মৃদু হলেও অনেক স্থানে স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

এর আগে বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

ইএমএসসির তথ্যমতে, বুধবার রাতের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী মিয়ানমার। এর অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us