• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:১৩:৫৫ (07-May-2026)
  • - ৩৩° সে:

পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৯:৩৩

পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম

নিজস্ব প্রতিবেদক : তিনবার রাজবাড়ী পৌরসভার মেয়র ও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হবার পর এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

Ad
Ad

খৈয়ম ছাড়াও আরও ২৫ পূর্ণমন্ত্রী ও ২৩ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Ad

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তিনবার রাজবাড়ী পৌরসভার মেয়র ছিলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়ে তিনি রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এ ছাড়া রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২ ভোট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪


Follow Us