• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৩:২৮ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল প্রচারণার হিসাবও দিতে হবে ইসিতে

৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৮:১৮

ডিজিটাল প্রচারণার হিসাবও দিতে হবে ইসিতে

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে, ফেসবুক বুস্টিংসহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Ad

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা যাবে। তবে প্রচার শুরু করার আগে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

এছাড়া আচরণ বিধিমালার বিধি ২২-এর উপবিধি (২)-এ বলা হয়েছে, কোনো প্রার্থী, রাজনৈতিক দল কিংবা তাদের পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনসংক্রান্ত কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং বা স্পন্সরশিপের মাধ্যমে যে ব্যয় করবে, তা সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং সে হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণার সব ব্যয় নির্বাচনী ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

এ অবস্থায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লিখিত সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য রিটার্নিং অফিসারদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, কোন রাজনৈতিক দল ও প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে—সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯








Follow Us