• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৫:১০

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, এমন নির্বাচনে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো ফলাফল আশা করা যায় না।

Ad
Ad

গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটি চিঠি পাঠান।

চিঠিতে দলটি জাতিসংঘ এবং ইউএনডিপিকে অনুরোধ করেছে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক। এছাড়া চিঠিতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ জানিয়েছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রকল্প ও আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। দলটি মনে করে, এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us