• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে: ডা. জাহিদ

১৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৬:২৪

পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Ad

১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়।’

ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।  

ডা. জাহিদ বলেন, ‘নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেয়ার জন্য যারা তাবেদারী করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।’

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us