• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা: উপদেষ্টা সাখাওয়াত

৪ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৮:৫০

নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো আমদানিকারক বন্দর থেকে যদি নির্ধারিত সময়ে পণ্য না নেয়, তাহলে তাকে তিনগুণ জরিমানা দেওয়া লাগবে।

Ad


৪ মার্চ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সাখাওয়াত হোসেন বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাক-সবজির দাম বাড়েনি। 

এর আগে, আজ সকালে সচিবালয়ে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়।

এ সময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us