• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৭:৩৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান

২৩ আগস্ট ২০২৪ রাত ০৮:৪৮:২৮

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার। ২৩ আগস্ট শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায়।

Ad
Ad

উপ-প্রেস সচিব বলেন, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণকাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

Ad

অপূর্ব জাহাঙ্গীর জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us