• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৭:১৪ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

১৭ মার্চ ২০২৬ সকাল ১০:৩৩:৫৮

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

বরিশাল প্রতিনিধি: বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন- বিডিজেএ'র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনী রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মাই টিভির প্লানিং এডিটর এন্ড চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপলকে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

Ad
Ad

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএ'র উপদেষ্টা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সদস্য ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।

Ad

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন- বিডিজেএ'র কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম. এম. বাদশাহ, সহ-সভাপতি বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক কে জেড সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক বাংলা এফেয়ার সিনিয়র সাংবাদিক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বুরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এ দিন এর বিশেষ প্রতিনিধি ইউসুফ বাচ্চু, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।

নির্বাহী সদস্য, বিডিজেএ'র সাবেক সভাপতি, চ্যানেল আই এর ডেপুটি প্লানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিয়াই এর ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠু, ট্যুরিজম কর্পোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল, আগারগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়েশা আক্তার। যুবদলের কেন্দ্রীয় সংসদের নেতা ফরিদ উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন উর্মী।

সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কায়কোবাদ মিলন, বিডিজেএ'র সাবেক সভাপতি আমিন আল রশিদ, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
১৭ মার্চ ২০২৬ সকাল ১১:৫৮:৩৪







Follow Us