• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৮:০৬ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

৪ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৭:৩৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের সম্প্রচার খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন-বিবিএ'র একটি প্রতিনিধি দল।

৩ মার্চ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিবিএ সভাপতি ও বাংলাভিশনের সম্প্রচার প্রধান এ কে ফেরদৌস এবং সাধারণ সম্পাদক ও দেশ টিভির সম্প্রচার প্রধান হামিদুল্লাহ মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ মল্লিক, গাজী টিভির আবুল হাসান, বৈশাখী টিভির মুস্তাফিজুর রহমান পলাশ এবং এসএ টিভির সুজন দেবনাথসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সম্প্রচার বিভাগের প্রধানরা।

Ad
Ad

বৈঠকে বিবিএ প্রতিনিধি দল দেশের সম্প্রচার শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ব্রডকাস্ট খাতের কর্মীদের উন্নত প্রশিক্ষণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে ফলপ্রসূ কথা হয়। একটি নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তাবিত সম্প্রচার কমিশন গঠনের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেন সংগঠনের নেতারা। তারা জানান, এই কমিশন গঠিত হলে প্রযুক্তিনির্ভর আধুনিক সম্প্রচার খাত তৈরিতে তা সহায়ক ভূমিকা পালন করবে।

Ad

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি দেশের সম্প্রচার শিল্পকে যুগোপযোগী করতে কারিগরি উৎকর্ষ সাধনের ওপর বিশেষ জোর দেন। এ খাতের পেশাদারিত্ব বজায় রাখতে এবং আন্তর্জাতিক মানের সম্প্রচার নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকার সম্প্রচার খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, বিবিএ দেশের সম্প্রচার প্রকৌশলীদের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭



সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৯:১০







Follow Us