• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৫:০৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৭:৫৯

গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (বিএনপি) দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Ad

৫ নভেম্বর বুধবার বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না এবং সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম এবং কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন।

Ad
Ad

এর আগে ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সাংবাদিক বনে গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের নির্দেশে হামলা চালানো হয়। সরাসরি হামলায় অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং প্রধান অভিযুক্ত আবুল কাশেম।

হামলায় গুরুতর আহত হন- দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার।

আহত সাংবাদিকদের পুলিশ উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে এ ঘটনায় জড়িত আবুল কাশেম, মামুন ও আলামিনকে গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গাজীপুর জেলা শাখা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। জেলা কমিটির সিদ্ধান্তে মো. সিরাজুল ইসলাম এবং মো. মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল নেতা-কর্মীকে বহিষ্কৃতদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩



Follow Us