• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৪:৪২

মাগুরায় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি: সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নবীন ও প্রবীণ সাংবাদিক অংশগ্রহণ করছেন।

Ad
Ad

প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্যের আলোচনার মধ্য দিয়ে। এ বিষয়ে আলোকপাত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সাংবাদিকতার নীতি, নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল। সংবাদ কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ। দ্বিতীয় দিন আজ শনিবার সংবাদের প্রকার ও ধারণা, প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা, সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, মাগুরা প্রেসক্লাব সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে প্রেসক্লাবের নবীন ও প্রবীণ সদস্যদের সংবাদের প্রকার ও ধারণা, প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা, সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে ধারণা দেওয়ার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই একজন সাংবাদিকের কাজ। আর এই চর্চাকে আরো সহজ ও সঠিকভাবে করতে দুই দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নবীন সাংবাদিকদের জন্য এ বুনিয়াদি প্রশিক্ষণ যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us