• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিস্ফোরক মামলায় চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

৩ জুলাই ২০২৫ বিকাল ০৫:২৭:২১

বিস্ফোরক মামলায় চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Ad

৩ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

Ad
Ad

এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us