• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০০:০৩ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ৬১ আইনজীবী

২৩ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৬:০০

হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ৬১ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

Ad

২২ এপ্রিল মঙ্গলবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

Ad
Ad

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও আসামি পক্ষে আজহারুল হক শুনানি করেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ৬০-৬৫ জনকে হাইকোর্ট জামিন দিয়েছেন। তাদের জামিনের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়া হবে কিনা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৭:১১



এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:২৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৪






Follow Us