• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:২৯:২৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করায় ২ জনকে কারাদণ্ড

৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫২:৪৯

শ্রীপুরে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করায় ২ জনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এ সাজা প্রদান করেন।

Ad

সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মৃত জাবেদ আলির ছেলে মো. জহির সিকদার (৬০) ও নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মোকসেদ আলির ছেলে সুমন মিয়া (২৫)। এদের মধ্যে জহিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন মিয়াকে পঞ্চাশ হাজার টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উপজেলার বদনি ভাংগা গ্রামে বনের ভেতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তা থেকে সীসা বের করা হত। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এরপর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us