• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:২৫ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতকে ‘শক্তিশালী বন্ধু’ বললেন নেতানিয়াহু

৬ জুলাই ২০২৬ দুপুর ১২:২৬:১০

ভারতকে ‘শক্তিশালী বন্ধু’ বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র শুধু যুক্তরাষ্ট্র নয়; ভারতসহ আরও অনেক দেশ তাদের গুরুত্বপূর্ণ সহযোগী। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

৫ জুলাই রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হলেও ভারত থেকেও তারা ব্যাপক সমর্থন পেয়ে থাকেন।

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল এবং রয়েছে। তবে এর অর্থ এই নয় যে আমাদের আর কোনো শক্তিশালী বন্ধু নেই।’

ভারতের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, প্রায় ১৪০ কোটি মানুষের দেশটি থেকে ইসরায়েল ব্যাপক সমর্থন পায়। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের কাছ থেকে নিয়মিত সমর্থনের বার্তা পান তিনি।

নেতানিয়াহুর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা থাকলেও অনেক দেশের নেতা ব্যক্তিগতভাবে নিরাপত্তা, সামরিক কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তার মতো খাতে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক নেতা প্রকাশ্যে অবস্থান না জানালেও ব্যক্তিগতভাবে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেন।

প্রযুক্তি খাতের প্রসঙ্গ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তায় ইসরায়েল বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এ কারণে অনেক রাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ইসরায়েলের উচিত তাদের ‘একমাত্র শক্তিশালী মিত্র’ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণাত্মক অবস্থান না নেওয়া। ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের কিছু নেতার সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছিলেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পও জানিয়েছেন, টেলিফোনে আলোচনার পর দুই নেতা শিগগিরই বৈঠকে বসতে সম্মত হয়েছেন। তবে ট্রাম্পের ব্যস্ত সূচির কারণে বৈঠকটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: ফক্স নিউজ ও অ্যাক্সিওস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪










Follow Us