আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান। যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হবে।
১৭ জুন বুধবার মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।
চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই চালানের প্রথম চারটি হেলিকপ্টার পাবে তেহরান।
আলোচিত এই হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতেও পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নিনির্বাপণ সরঞ্জাম।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available