আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ‘কঠোর হামলা’ চালানো হতে পারে।
এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৮৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ বিঘ্নের উদ্বেগ কমে যায়, যার প্রভাব পড়ে তেলের দামে।
উভয় বেঞ্চমার্কই সাপ্তাহিকভাবে লোকসানের মুখে পড়েছে। সপ্তাহ শেষে ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available