আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। এর আগে শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের অনুমতিপত্র গ্রহণ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এ সময় তিনি জানান, আরও দুটি দল তার প্রতি সমর্থন জানিয়েছে। ফলে তার দল টিভিকে এবং জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। এরপর তিনি সরকার গঠনের অনুমতি চান।


তবে রাজ্যপাল সমর্থন সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করেন। বিশেষ করে ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দেওয়া সমর্থনের চিঠিগুলো আসল কি না, তা পরীক্ষা করা হয়।

এর আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এম)সহ কয়েকটি বামপন্থি দলও থালাপতি বিজয়কে সমর্থন জানিয়েছিল। তাদের দেওয়া চিঠিগুলো আগেই যাচাই করা হয়েছিল বলে জানা গেছে।
যাচাই-বাছাই শেষে রাজ্যপাল নিশ্চিত হন যে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এরপর তিনি শপথ গ্রহণের তারিখ ও সময় জানতে চান। জবাবে থালাপতি জানান, রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাজ্যপাল থালাপতি বিজয়কে জানান, এক ঘণ্টার মধ্যে তার কাছে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে। তবে বিজয় নিজেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এক ঘণ্টা পর তিনি নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে রাজভবন ত্যাগ করেন।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available