• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৪৬:৩৭ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

মার্কিন সেনাদের ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:৩১

মার্কিন সেনাদের ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক: ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের অভিযানের ঘটনা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এ ঘটনাকে ‘আগ্রাসন’ উল্লেখ করে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। খবর জানিয়েছে আল জাজিরা।

ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

Ad
Ad

বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ‘সামুদ্রিক ডাকাতির’ মতো কর্মকাণ্ড চালিয়েছে। অভিযানের সময় জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেওয়া হয় এবং জাহাজের ডেকে মার্কিন মেরিন মোতায়েন করা হয় বলেও দাবি করা হয়েছে। বর্তমানে জাহাজটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে ইরান নিশ্চিত করেছে।

Ad

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সামরিক কর্তৃপক্ষ বলেছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘শিগগিরই’ এই পদক্ষেপের জবাব দেবে এবং প্রতিশোধ নেবে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার জেরে ওমান সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮










Follow Us