বিনোদন ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন বিতর্কে জড়ালেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। নির্ধারিত নিয়ম ভেঙে রোডশো করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের একাধিক নেতার নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট স্থানে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোরসহ ব্যস্ত একাধিক এলাকায় বিশাল শোভাযাত্রা বের করেন।

এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয়।
নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এতে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনের ঠিক আগে এই মামলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে নজর রাখছেন বিশ্লেষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available