• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১২:০৯:২৭ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

উত্তেজনার মধ্যেই ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:০৮:৩৩

উত্তেজনার মধ্যেই ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

১৫ এপ্রিল বুধবার তার এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া বলে জানিয়েছে আল জাজিরা।

Ad
Ad

ইরানে পৌঁছালে পাকিস্তানের প্রতিনিধিদলকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের সঙ্গে প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রয়েছেন।

Ad

এর আগে ইরান জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় তারা ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।’

তিনি জানান, রোববার ইরানি প্রতিনিধিদল তেহরানে ফেরার পর থেকে পাকিস্তানের মাধ্যমে একাধিক বার্তা বিনিময় হয়েছে এবং এতে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পারমাণবিক ইস্যুতে ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা নতুন নয়। সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা সম্ভব হলেও ইরান তাদের জাতীয় প্রয়োজন অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যেতে চায়।

উল্লেখ্য, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে পাকিস্তানে সরাসরি আলোচনায় বসেছিল। তবে কোনো চুক্তি ছাড়াই রোববার ভোরে সেই আলোচনা শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us