• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৬:৫৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৮:২৭

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেয়ার পর ১২ এপ্রিল রোববার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারে পৌঁছেছে। একইভাবে, যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দামও ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

Ad
Ad

গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি প্রত্যাহার করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হওয়ার পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় এবং নতুন করে উত্তেজনা বাড়ায় দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

Ad

ইরান এই পরিস্থিতিতে আর্থিকভাবে লাভবান হচ্ছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য তারা প্রতি জাহাজে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে। গত মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে দেশটি, যা আগের তিন মাসের তুলনায় বেশি।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, প্রণালির দিকে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ও চূড়ান্ত’ ব্যবস্থা নেয়া হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার (যুক্তরাষ্ট্রের সময়) সকাল ১০টা থেকে এই নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বাড়তে পারে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য ৪.১২ ডলার। যা যুদ্ধ শুরুর পর থেকে ৩৮ শতাংশ বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us