আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আজ ৭ মার্চ শনিবার রাতে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো।


বেসেন্ট বলেন, ‘আজ রাতেই আমাদের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান হবে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, সামরিক ক্ষেত্রে সুবিধা করতে না পেরে ইরান এখন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির ওপর তেহরানের প্রভাবের বিষয়টিও উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: ফক্স বিজনেস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available