• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৪:২৩ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলা চালিয়ে যাওয়া উচিত, বলছে অস্ট্রেলিয়া ও কানাডা

৫ মার্চ ২০২৬ দুপুর ১২:১৫:৪৪

ইরানে হামলা চালিয়ে যাওয়া উচিত, বলছে অস্ট্রেলিয়া ও কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়া ও কানাডা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষেও মত দিয়েছেন তারা।

সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করছে অস্ট্রেলিয়া ও কানাডা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষেও মত দিয়েছে তারা।

Ad
Ad

আজ ৫ মার্চ বৃহস্পতিবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চলমান সংঘাত নিয়ে ওই মন্তব্য করেছেন। দুই নেতা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

Ad

ক্যানবেরায় সফররত কানাডিয়ান প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আলবানিজ সাংবাদিকদের বলেন, বিশ্ব উত্তেজনা নিরসন দেখতে চায় ... আমরা দেখছি যে, উপসাগরীয় দেশগুলোর যারা এর সাথে জড়িত ছিল না তারাও হামলার শিকার হচ্ছে। এমনকি বেসামরিক এবং পর্যটন এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। আমরা লক্ষ্য অর্জনও দেখতে চাই।

তিনি বলেন, এখন আমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়েছে, তা স্বীকার করি আমরা। তবে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করা দরকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এগুলো প্রয়োজনীয় শর্ত।

বিবিসি জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে এই দুই নেতাই সমর্থন করেছেন।

ইরানের ওপর হামলায় যোগ দেবেন কি না জানতে চাইলে কার্নি বলেন, তিনি কখনো স্পষ্টভাবে অংশগ্রহণকে উড়িয়ে দিতে পারবেন না।

কার্নি আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবসময়ই কানাডিয়ানদের রক্ষা করবো। ডাক পেলে আমরা সবসময়ই পাশে থাকব এবং আমাদের মিত্রদের রক্ষা করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us