আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটে আজ প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের নিয়ন্ত্রণে আসবে।
স্থানীয় সময় ৪ মার্চ বুধবার সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হবে এবং বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।


এরই মধ্যে সমালোচনা জোরদার হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন। দেশটির আইন প্রণেতারা তাঁর এ ধরনের পদক্ষেপকে সমর্থন করছেন না। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে যে, কংগ্রেসকে উপেক্ষা করে ট্রাম্প এতো বড় হামলা চালাতে পারেন কিনা।

অন্যদিকে, ইরান দাবি করছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য নয়।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available