• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৮:২৬ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরান হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার

৩ মার্চ ২০২৬ দুপুর ০১:১৯:৩২

ইরান হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন হিসাব ও উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।

Ad
Ad

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে বি-২ স্টেলথ বোমারু বিমান, এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, এ-১০ আক্রমণ বিমান এবং ইএ-১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এছাড়া এমকিউ-৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে।

Ad

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান দুই হাজার পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেবল বি-২ বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া এফ-১৮, এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪








Follow Us