• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৪০:৪৩ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১০৮

১ মার্চ ২০২৬ সকাল ০৯:২২:৪৮

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১০৮

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, শনিবার ইরান-এর হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে, হামলায় নিহতের সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে। হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

Ad
Ad

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Ad

ঘটনার পর মিনাব শহরের গভর্নর রোববার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৩০



Follow Us