• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫০:৫৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮

গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই

আন্তর্জাতিক ডেস্ক: অনেক বছরের কর্তৃত্ববাদী শাসনের পর বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আগের নির্বাচনগুলোর তুলনায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)। সংস্থাটি বলেছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত বহন করে।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার আইআরআই তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে এ পর্যবেক্ষণ তুলে ধরে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, কারিগরি দিক থেকে নির্বাচন পরিচালনা মোটের ওপর সুষ্ঠু থাকলেও বৃহত্তর রাজনৈতিক পরিবেশ এখনো নড়বড়ে। নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধ নিষ্পত্তিতে প্রার্থীদের আইনগত পথ অনুসরণের আহ্বান জানিয়েছে পর্যবেক্ষক দল। পাশাপাশি তারা জানিয়েছে, নির্বাচন-পরবর্তী প্রক্রিয়া পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে বিশদ বিশ্লেষণ ও সুপারিশসহ পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাংলাদেশে আইআরআইয়ের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ও রিপাবলিকান পার্টির নেতা ডেভিড ড্রেয়ার।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও নির্বাচন কমিশন প্রশংসনীয়ভাবে দায়িত্ব পালন করেছে। বহু বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ভোটের দিনটি মোটের ওপর শান্তিপূর্ণ ও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ডেভিড ড্রেয়ার আরও বলেন, নির্বাচন শেষ হলেও এখন সামনে রয়েছে রাষ্ট্র পরিচালনার কঠিন দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। নতুন সরকারকে দ্রুত ঘোষিত সংস্কার বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন সকল নাগরিকের জন্য কার্যকরভাবে কাজ করে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us