• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৬:০৯ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের বিমান হামলায় আফগানে শিশুসহ নিহত ১০

২৫ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:৩৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানে শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন।

২৫ নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে গুরবুজ জেলার স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

Ad
Ad

মুজাহিদের দাবি, হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন। এরমধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে রয়েছে। এছাড়া, বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

Ad

তিনি আরও জানান, খোস্ত ছাড়াও কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী আরো কয়েকটি হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:৩৫






Follow Us