• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৬:২৩ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

কাশ্মীরে হামলায় দোষীদের ‘কল্পনাতীত শাস্তির’ হুঁশিয়ারি মোদীর

২৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫২:৪৬

কাশ্মীরে হামলায় দোষীদের ‘কল্পনাতীত শাস্তির’ হুঁশিয়ারি মোদীর

আন্তর্জাতিক ডেস্ক: ভারত কোনোভাবেই কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিহারের এক সভায় তিনি বলেছেন, এমন সাজা দেওয়া হবে যা ওই হামলাকারীদের কল্পনারও অতীত।

Ad

দেশবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিশ্বনেতা যারা হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। মোদী বলেছেন, বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলছি- ভারত প্রত্যেক সন্ত্রাসীকে এবং তাদের যারা সমর্থন করছে, তাদের চিহ্নিত করবে এবং সাজা দেবে। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও তাদের খুঁজে বের করা হবে।

Ad
Ad

‘সন্ত্রাসবাদ কখনোই ভারতের মনোবল ভাঙতে পারবে না। ন্যা‘য়বিচারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা মনুষ্যত্বে বিশ্বাস করে, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। যেসব দেশ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেসব দেশের নাগরিক এবং তাদের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই।’

জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণের সময় এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এটাই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন তিনি।

দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা নিরপরাধ দেশবাসীদের যে নির্মমতার সঙ্গে হত্যা করেছে, তাতে পুরো দেশ ব্যথিত।

দোষীদের সাজার কথাও বলেছেন তিনি। ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই হামলা করেছে সেই সন্ত্রাসীরা এবং এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারীরা তাদের কল্পনার চেয়ে বড় সাজা পাবে।’

সূত্র: বিবিসি বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৭:০২


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯





Follow Us