• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩০:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইরানে বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দিলো পাকিস্তান

১৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:১৪:৫৩

ইরানে বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মিসাইল হামলার দুদিন পর পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি।

Ad

পকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতরা সবাই অ-ইরানি নাগরিক।

পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া এই অভিযানকে ‘সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে নির্ধারিত লক্ষ্যবস্তু সামরিক হামলা’ হিসাবেও বর্ণনা করেছে মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us