• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:০২ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

২২ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ২৯ হাজার কোটি টাকা

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫০:৪০

২২ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ২৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মার্চ মাসে বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।

Ad
Ad

এদিকে ইতিবাচক এই ধারা অব্যাহত রয়েছে এপ্রিল মাসেও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ৪২ বিলিয়ন (২৪১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার। বর্তমান বাজারদর (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা।

Ad

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩৬ কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের মার্চেই, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চে (৩২৯ কোটি ৫৬ লাখ ডলার), তৃতীয় সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং চতুর্থ সর্বোচ্চ আসে চলতি বছরের জানুয়ারিতে (৩১৭ কোটি ডলার)।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বেড়েছে। এর ফলে স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়ে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন।
অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের আমির হামজাকে আইনি নোটিশ
ফের আমির হামজাকে আইনি নোটিশ
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১২:০৪

এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩৫








Follow Us