• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৩:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫

২১ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৫:৪৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫

সাদিক রহমান (যুক্তরাষ্ট্র) নিউইয়র্ক প্রতিনিধি : বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে উৎসর্গ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প‍্যালেসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫ ।

Ad

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’স্লোগান নিয়ে ১৯ অক্টোবর রোববার স্থানীয় সময় বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। লালন পরিষদ ইউএসএ এর উদ্যোগে আয়োজিত উৎসবটি উদ্বোধন করবেন বিশিষ্ট বাউল শিল্পী শফি মণ্ডল।

Ad
Ad

লালন পরিষদ ইউএসএ ইনকের " সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল হামিদের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা নুরুল আলম বাবুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জোসেফ পি অ্যাডাবো জুনিয়র।

উৎসবে লালন শাহকে নিয়ে আলোচনা সভা, সংগীত, নৃত্য ও কবিতা পাঠের আয়োজন করার হয়। পরে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী বাউল বাউল শিল্পী শাফি মন্ডল, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, স্বপ্নীল সজীব, কালা মিয়া, শিমুল খান, রেশমি মির্জা, মেলাল শাহ, করিম হাওলাদার, শাহিন হোসেন প্রমুখ। নৃত্য পরিবেশন করেছেন মিথুন ড্যান্স অ্যাকাডেমি এবং ফিউশন ডান্স ট্রুপ ইউএসএ।

আয়োজকেরা জানিয়েছেন, লালনের গান বাঙালি জাতির অমূল্য সম্পদ। এই গান সবার মাঝে ছড়িয়ে দেওয়া যেমন এই উৎসবের উদ্দেশ্য, তেমনি এই উৎসবের মাধ্যমে লালনকে স্মরণ করা হবে, স্মরণ করা হবে সদ্য প্রয়াত লালন সম্রাজ্ঞী সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। এরই মধ্যে উৎসব নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us