• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০১:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:১৩:১২

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও তিন জন আহত হয়েছেন।

Ad

২২ এপ্রিল সোমবার আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান আবুধাবি প্রবাসী মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬)। নিতহ আবু সাইয়্যিদ কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের দুই ছেলে।

Ad
Ad

যে আশা স্বপ্ন নিয়ে আরব আমিরাতে এসেছেন সে স্বপ্নের খবর দিয়ে ২৯ এপ্রিল মরদেহ দেশে যাচ্ছে বলে জানান তার কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন। তিনি বলেন, সে আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। সেদিন বন্ধুদের সাথে গভীর রাতে সিটিতে ঘুরতে যান, সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিড গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি।

আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ইতোমধ্যে আমরা তার বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সাথে কথা বলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে তার স্বজনদের হাতে ছাড়পত্র দিয়ে দিয়েছি।

কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের দুই ছেলে এক মেয়ের মধ্যে নিহত আবু সাইয়্যিদ সকলের ছোট। অবিবাহিত আবু সাইয়্যিদ আড়াই বছর আগে আমিরাতে এসেছিলেন বলে জানান তার স্বজনরা। এ সময় তারা নিহতের পরিবারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

কোম্পানির পক্ষ থেকে টিকেটের খরচের পাশাপাশি বেতনের বকেয়া টাকা আবু সাইয়্যিদের পিতার কাছে দেশে পাঠিয়েছেন বলেও জানান কোম্পানির স্পনসর মুহাম্মদ সরোয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us