• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:১০:৪২ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরানের জন্য নিয়মে পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২৪ জুন ২০২৬ সকাল ১০:১৬:১৩

ইরানের জন্য নিয়মে পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাচ্ছে ইরান ফুটবল দল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিতব্য মিশরের বিপক্ষে শেষ গ্রুপ পর্বের ম্যাচের আগে ইরান দলকে ম্যাচের দুই দিন আগে শহরটিতে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে। ফলে আগের দুই ম্যাচে দেওয়া ২৪ ঘণ্টার ভ্রমণ সুবিধার তুলনায় এবার এক দিন বেশি সময় পাচ্ছে দলটি।

তবে নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার পর ইরানকে আবার তাদের বেস ক্যাম্পে ফিরতে হবে। দলের বিশ্বকাপ ঘাঁটি রয়েছে মেক্সিকোর তিহুয়ানা শহরে।

অর্থাৎ, মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ পেলেও ম্যাচ শেষে ইরানকে আবারও তিহুয়ানায় ফিরতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






Follow Us