স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। এই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে দারুণভাবে।
মাঠের এই ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনেও। তারকা ফুটবলারের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অনেকেই।
এই তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিগতভাবে তিনি ব্রাজিলের সমর্থক হলেও মেসির অসাধারণ পারফরম্যান্সে তিনি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “মেসি এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।”
তার এই পোস্টটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও মেসির প্রতি এমন অকপট প্রশংসা অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available