• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৩১:৩৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১২ জুন ২০২৬ সকাল ১১:৪৯:১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির মধ্যে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা আর্জেন্টিনার। তার আগেই এই দুই ফুটবলারের চোট ও ফিটনেসজনিত সমস্যা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন এবং এখনো পুরোপুরি সেরে ওঠেননি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপের কারণে অস্বস্তিতে রয়েছেন। ফলে তারা দলের মূল অনুশীলন থেকে আলাদা অনুশীলন করেছেন।

চোট থাকলেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই। তবে তালিয়াফিকোর প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সবশেষ প্রস্তুতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণেও ওঠানামা দেখা গেছে। এর মধ্যে একটি ম্যাচে তিনি শুরুর একাদশে খেললেও পরবর্তী ম্যাচে বেঞ্চেও ছিলেন না, যা তার শারীরিক অবস্থাকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়, তবে আগামী কয়েক ঘণ্টায় তার অবস্থা আরও মূল্যায়ন করা হবে। ফিটনেস উন্নতি হলে তিনি দলে থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তিনি আগে থেকেই ইনজুরি কাটিয়ে ফিরছিলেন এবং পুনরায় মাঠে নামার পর সামান্য অস্বস্তি অনুভব করেছেন বলে জানা গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি গুরুতর নয়।

এরই মধ্যে আর্জেন্টিনা দলে পরিবর্তনও এসেছে। ইনজুরির কারণে লিওনার্দো বালের্দি ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩








Follow Us